জাউয়া বাজার উপজেলা বাস্তবায়ন কমিটি গঠন
ছাতক প্রতিনিধি: ইতালিতে জাউয়া বাজার উপজেলা বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। সুমন আহমদকে সভাপতি ও মাসুদ আহমদকে সাধারণ সম্পাদক এবং মাসুদ আলীকে সাংগঠনিক সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
২৭ জুলাই সোমবার ইতালির মিলানের চিলি রেস্টুরেন্টে এওর আহমদের সভাপতিত্বে এবং রাজু আহমদের পরিচালনায় সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার অন্তর্গত দক্ষিণ খুরমা ইউনিয়ন, ভাতগাঁও ইউনিয়ন, সিংচাপইড় ইউনিয়ন, চরমহল্লা ইউনিয়ন এবং জাউয়া বাজার ইউনিয়নের অবস্থানরত ইতালি প্রবাসীদের নিয়ে দীর্ঘদিনের স্বপ্ন জাউয়া বাজার উপজেলা বাস্তবায়ন কমিটি করার লক্ষ্যে পাঁচটি ইউনিয়ন থেকে ৭ জন প্রতিনিধি ফজলুর রহমান, এওর আহমেদ, নিজাম উদ্দিন, সুজন আহমদ, আশিক মিয়া, মাসুদ আহমদ এবং শামসু মিয়ার নেতৃত্বে উপস্থিত সকলের ঐক্যমতে অনুষ্ঠানের সভাপতি এওর আহমদ ইতালিতে অবস্হানরত জাউয়া বাজার উপজেলা বাস্তবায়ন পূর্ণাংঙ্গ কমিটি ঘোষণা করেন।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ দীর্ঘ চল্লিশ বছরের গণদাবি জাউয়া বাজার উপজেলা বাস্তবায়নের লক্ষ্যে প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। আগামীতে জাউয়া বাজার উপজেলা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ইতালিতে অবস্থানরত প্রবাসীরা আন্দোলন চালিয়ে যাবো।
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed