সিলেট নগরীতে শিক্ষকের তালাবদ্ধ বাসায় চুরি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক ডক্টর দিদার আহমেদ চৌধুরীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। চোরেরা তার বাসা থেকে ৮শ’ পাউন্ড, নগদ অর্থ এবং ২৫ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।
রবিবার (২৬ জুলাই) রাত ১০টার দিকে নগরীর পশ্চিম পীরমহল্লা আবাসিক এলাকার ৯৬/বি নম্বর বাসায় এ চুরির ঘটনা ঘটে।
অধ্যাপক ডক্টর দিদার আহমেদ চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন, রাত ৮টার দিকে বাসা তালা দিয়ে পরিবারের সব সদস্য তার এক বন্ধুর বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে যান। এই সুযোগে সঙ্ঘবদ্ধ চোর দল বাসার দরজা ভেঙে ভেতরে ঢুকে আলমারিতে থাকা ৮শ’ পাউন্ড (৯০ হাজার টাকা) ও ২৫ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।
পরে বাড়ির মালিক দিদার আহমেদ চৌধুরী বিষয়টি এসএমপির বিমানবন্দর থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে বিমানবন্দর থানার সাব ইন্সপেক্টর (এসআই) রিপন পুরকায়স্থ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন।
বিমানবন্দর থানার সাব ইন্সপেক্টর (এসআই) রিপন পুরকায়স্থ ঘটনাস্থল পরিদর্শনের বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়ে ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed