Main Menu

সংসদ সদস্য ইসরাফিল আলম আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক:: হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. ইসরাফিল আলম।

সোমবার সকাল ৬টা ৪০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি…রাজিউন)।। ফুসফুসের জটিলতাসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন এ এমপি । তার বয়স হয়েছিল ৫৫ বছর।

ইসরাফিল আলমের বড় মেয়ে ইসরাত জাহান বলেন, গত ৬ জুলাই বাবার করোনা ধরা পড়ে। ওই সময় তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৫ জুলাই নমুনা পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে। এরপর তার ফুসফুসের সমস্যা বেড়ে গেলে তাকে ১৭ জুলাই আবার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন ইসরাফিল আলম। সেই সংসদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন তিনি।

বর্তমান সংসদে ওই কমিটির পাশাপাশি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ছিলেন তিনি।

Share





Related News

Comments are Closed