সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা করোনায় আক্রান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বাবা-মাসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রোববার (২৬ জুলাই) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ আসে।
প্রসঙ্গত, এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হন সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী সামা হক চৌধুরী, মেয়রের ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমন ও মেয়রের বাসার দুই নিরাপত্তাকর্মী। তাদের সকলেই ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।
তবে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান করোনায় আক্রান্ত হয়ে গত ১৫ জুন ভোর ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed