Main Menu

সিলেটের দুই ল্যাবে ৭৪ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে রবিবার আরো ৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মাঝে ওসমানীর ল্যাবে ২৭ জন ও শাবির ল্যাবে ৪৭ জন রয়েছেন।আক্রান্তরা সিলেটের ৪ জেলায় বাসিন্দা।

রোববার (২৬ জুলাই) রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, আজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

তিনি আরও জানান, নতুন শনাক্ত ২৭ জনের মধ্যে সিলেটের ২৪ জন, সুনামগঞ্জ, হবিগঞ্জে ও মৌলভীবাজার জেলায় ১ জন করে রয়েছেন।

সিলেট জেলার ২৪ জনের মধ্যে ২০ জনই মহানগর ও সদর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। এছাড়া দক্ষিণ সুরমা ও ওসমানীনগরের একজন করে এবং গোলাপগঞ্জের দুইজন পজিটিভ শনাক্ত হয়েছেন। এই ২৭ জনের মধ্যে রয়েছেন দুইজন চিকিৎসক।

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েে (শাবিপ্রবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান ‘শাবির ল্যাবে আজ সিলেটের ৭৮ টি ও সুনামগঞ্জের ৯৫ টিসহ মোট ১৭৩ টি নমুনা সংগ্রহ করে সেগুলো পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ২৪ জন সিলেট জেলার এবং ২৩ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।’

সবমিলিয়ে রবিবার (২৬ জুলাই) রাত দশটা পর্যন্ত নতুন এই ৭৪ জনকে নিয়ে বিভাগজুড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭,৪৮৭ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৪০৩০ জন, সুনামগঞ্জে ১৪২১ জন, হবিগঞ্জে ১১১৭ জন ও মৌলভীবাজার জেলায় ৯১৯ জন।

আজ পর্যন্ত সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ১৯৬ জন। এর মধ্যে সিলেটে ৭৯, সুনামগঞ্জে ৪২, হবিগঞ্জে ৪৯ ও মৌলভীবাজারে ২৬ জন।

সিলেট বিভাগে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩১০০ জন। এর মধ্যে সিলেটে ৯৮২, সুনামগঞ্জে ১০৬২, হবিগঞ্জে ৫৬১ ও মৌলভীবাজারে ৪৯৫ জন।

এদিকে, সিলেট বিভাগে মোট মত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৫ জনে। এর মধ্যে সিলেট জেলায় ১০১ জন, সুনামগঞ্জে ১৪ জন, হবিগঞ্জে ১০ জন ও মৌলভীবাজারে ১০ জন।

Share





Related News

Comments are Closed