আটোয়ারীতে সাইকেল বিতরণ কর্মসূচির উদ্বোধন
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে নারীর ক্ষমতায়ন ও বাল্য বিবাহ প্রতিরোধে জেলা প্রশাসন, পঞ্চগড়-এর উদ্যোগে জেলায় ১৭০০ বাই সাইকেল বিতরণ কর্মসুচি উদ্বোধন করা হয়েছে।
আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সকল ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নারীর ক্ষমতায়ন ও বাল্য বিবাহ প্রতিরোধের উপর গুরুত্বারোপ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার রেজাউন নবী রাজা’র সঞ্চালনায় বিনামূল্যে সাইকেল বিতরণের উদ্দেশ্য ও ছাত্রীদের করণীয় সম্পর্কে প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুদর্শন কুমার রায়, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার সাদাত সম্রাট, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বলরামপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ প্রমুখ।
আলোচনা শেষে অতিথিবৃন্দ পারিবারিকভাবে অস্বচ্ছল ও মেধাবী তালিকাভুক্ত ছাত্রীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বাই সাইকেল বিতরণ করেন এবং বাই সাইকেল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
এ সময় সহকারী কমিশনার (ভুমি) মো: আমিনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: ইজার উদ্দীন, তোড়িয়া ইউপি চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ, মির্জাপুর ইউপি চেয়ারম্যান ওমর আলী,ধামোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল, জেলা পরিষদের সদস্য মো: মাজেদুর রহমান বকুল, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, উপকার ভোগী ছাত্রীরা সহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, ৫০ টি বাই সাইকেল বিতরণের মাধ্যমে কার্যক্রমের শুভ উদ্বোধন করা হলো। ক্রমান্বয়ে জেলায় ১৭০০ বাই সাইকেল দ্রত বিতরণ করা হবে।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed