Main Menu

সিলেটে করোনায় আক্রান্ত বেড়ে ৭১৪১, মৃত্যু ১২৫

বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। তিনি সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবশেষ বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর পর্যন্ত মারা গেছেন ১২৫ জন। এরমধ্যে সিলেট জেলায় ৯২, সুনামগঞ্জে ১৩, হবিগঞ্জে ১০ এবং মৌলভীবাজারে ১০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে সবশেষ বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১৪১ জনে। এরমধ্যে সিলেট জেলায় ৩৭৮৭ জন, সুনামগঞ্জে ১৩৬৫ জন, হবিগঞ্জে ১০৯১ জন এবং মৌলভীবাজারে ৮৯৮ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে সিলেট বিভাগে প্রতিদিনই বাড়ছে সুস্থ রোগী সংখ্যা। সবশেষ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সিলেট বিভাগে ২ হাজার ৯৫৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ৯৫২ জন, সুনামগঞ্জে ১০২৪ জন, হবিগঞ্জে ৫১৫ জন, মৌলভীবাজারে ৪৬২ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।

Share





Related News

Comments are Closed