জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে নৌশ্রমিকের মৃত্যু
জগন্নাথপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎতায়িত হয়ে পানিতে পড়ে নিখোঁজ হওয়া নৌশ্রমিক আলী হোসেনের (১৮) লাশ বুধবার সকাল দশটার দিকে পৌরএলাকার ভবানীপুর বৈঠাখালি সেতু এলাকার খাল থেকে উদ্ধার করা হয়েছে।
নিহত আলী হোসেন দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শরীপপুর গ্রামের গৌছ মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার বিকেলে দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শরীফপুর গ্রাম থেকে জগন্নাথপুর পৌর এলাকার পশ্চিম ভবানীপুরের আব্দুল হান্নানের বাড়িতে ইট নিয়ে আসেন আছির উদ্দিন। ইট বিক্রি করে ওই দিন বিকেল সাড়ে চারটার দিকে বাড়ি ফেরার পথে পশ্চিম ভবানীপুর বৈঠাখালি এলাকার সেতুর ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে নৌকার লগি লেগে তিনজন শ্রমিক নৌকা থেকে পানিতে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে দুই জন শ্রমিক পাড়ে উঠতে পারলেও নৌশ্রমিক আলী হোসেন নিখোঁজ হন। খবর পেয়ে পুলিশ ও জগন্নাথপুর ফায়ার সার্ভিসের একটি দল নিখোঁজ শ্রমিককে উদ্ধারে চেষ্টা চালায়। পরে সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজে অংশ নিলেও গতকাল মঙ্গলবার বিকেলে উদ্ধারে ব্যর্থ হয়ে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষনা করা হয়।
আজ বুধবার সকালে স্থানীয় বৈঠাখালী সেতু এলাকার খালের পানিতে নিখোঁজ শ্রমিকের লাশ ভেসে উঠলে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিক আহমদ জানান, লাশ উদ্ধারের পর এসপি স্যারের নির্দেশনাক্রমে মৃত নৌশ্রমিকের মরদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
Related News
সুনামগঞ্জে তিন মাসে নিখোঁজের ৩৭ জিডি, ২০ জনই শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: সন্তানকে সকালে স্কুলে পাঠিয়ে নিশ্চিন্ত থাকতে পারছেন না সুনামগঞ্জের অভিভাবকরা। স্কুলে যাচ্ছেRead More
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ১জন নিহত, ৪০টি বাড়িতে লুটপাট
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লায় পতিত জমির দখল নিয়ে গ্রামের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহতRead More



Comments are Closed