সুনামগঞ্জের সাংবাদিক আবেদ চৌধুরী আর নেই
সুনামগঞ্জ সংবাদদাতা : বেসরকারি টেলিভিশন চ্যাণেল আরটিভির সুনামগঞ্জের স্টাফ রিপোর্টার ও দৈনিক আজকের সুনামগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সদস্য আবেদ মাহমুদ চৌধুরী বুধবার সকাল ১১টায় হার্ট এ্যাটাকে মারা গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবারও পেশাগত দায়িত্ব পালন করেছেন আবেদ। রাতে সুস্থ অবস্থায়ই ঘুমাতে যান। ুধবার সকালে আচমকা তার হার্ট অ্যাটাক হয়। সাথে সাথে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি দুই মেয়ে, স্ত্রী ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর আরপিন নগর ঈদ গাহে জানাজার নামাজ শেষে ঈদগাহের পাশের কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
আবেদ চৌধুরী সুনামগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। তার মৃত্যুতে সুনামগঞ্জের সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি সভাপতি লতিফুর রহমান রাজু ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed