Main Menu

রাস্তায় মোবাইল দেখা যাবে না, নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: অতি ব্যবহারে সবকিছুই ক্ষতি। এই কথাটা যে মোবাইল ফোন ব্যবহারে সবচেযে যেন বেশি কার্যর। অতিরিক্ত ব্যবহারে অনেকই জীবন দিতে হয়েছে। চলন্ত পথে ফোন ব্যবহারে অনেকেই দুর্ঘটনার শিকার হোন।

জাপানের ইয়ামাতো নগর কর্তৃপক্ষ এসব রুখতে এবার উদ্যোগ নিয়েছে। তারা বিশ্বের প্রথম শহর হিসেবে রাস্তায় হাঁটার সময় মোবাইল দেখা নিষিদ্ধ করেছে।

জারিকৃত আইন অনুযায়ী, রাস্তায় বা পার্কে হাঁটার সময় মোবাইল বা ট্যাবে চোখ বোলানো যাবে না। তবে নিয়ম ভাঙলে জেল-জরিমানা হবে না। জরুরি কাজে ফোন ব্যবহারের প্রয়োজন পড়লে রাস্তার এক পাশে দাঁড়াতে হবে। সেখানে যতক্ষণ খুশি ততক্ষণ ফোন ব্যবহার করা যাবে।

ইয়ামাতো শহরটিতে ২ লাখ ৩৪ হাজার মানুষের বসবাস। এর মধ্যে কতোজন জনসমাগমস্থলে ফোন ব্যবহার করে তা জানতে ৬ হাজার মানুষের উপর জরিপ পরিচালনা করে শহর কর্তৃপক্ষ।

ফলাফলে দেখা যায়, ১২ শতাংশ মানুষ রাস্তায় বা পার্কের মতো জায়গায় মোবাইল ব্যবহার করেন। এর উপর ভিত্তি করে ২ জুলাই নতুন আইনটি পাস করা হয়। বুধবার থেকে আইনটি কার্যকর হয়েছে। পথচারীদের সচেতন করার উদ্দেশেই আইনটি তৈরি করা হয়েছে।

২০১৪ সালে এক গবেষণা থেকে জাপানের মোবাইল অপারেটর এনটিটি ডোকোমো জানায়, চলতি পথে মোবাইল ব্যবহারে দৃশ্যপটে থাকা ৯৫ শতাংশই দেখা যায় না। এছাড়াও, বিশ্বস্বাস্থ্য সংস্থার অনুমান, রাস্তায় মোবাইল ব্যবহারের কারণে আগের চেয়ে দুর্ঘটনার পরিমাণ ৪ গুণ বেড়েছে।

তবে জাপানের আগেই এই পথ অবলম্বন করে সিঙ্গাপুর। ২০১৯ সালে এক সড়ক দুর্ঘটনার কারণে রাস্তা পারাপারের সময় মোবাইলের ব্যবহার নিষিদ্ধ করে দেশটি। সেখানে নিয়ম ভাঙলে জরিমানা গুণতে হয় ৫০ ডলার।

Share





Related News

Comments are Closed