২০ মিনিটেই করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা
আন্তর্জাতিক ডেস্ক: একটি কার্যকরি করোনা ভ্যাকসিন আবিষ্কারের জন্য মরিয়া বিজ্ঞানীরা, সেই চেষ্টা এখন পর্যন্ত কেউ শতভাগ সফল না হলেও ব্রিটিশ একদল বিজ্ঞানী এই ভাইরাসের এন্টিবডি পরীক্ষার কিট আবিষ্কারে অবিশ্বাস ফলাফল পেয়েছে।
এন্টিবডি পরীক্ষায় মাত্র ২০ মিনিটে মিলবে ফলাফল। প্রথমবারেই তারা সরকারি এই পরীক্ষায় প্রতিশ্রুত ইতিবাচক ফল পেয়েছেন। এ পরীক্ষায় আঙ্গুলের অগ্রভাগ সামান্য ছিদ্র করে সেখান থেকে রক্ত নিয়ে পরীক্ষা করা হয়।
দেশটির প্রভাবশালী গণমাধ্যম ডেইলি টেলিগ্রাফ বলছে, এক্ষেত্রে এন্টিবডি টেস্ট শতকরা ৯৮.৬ ভাগ যথার্থ ফল দিয়েছে। বৃটিশ মন্ত্রীরা এখন লাখ লাখ এই এবিসি-১৯ কিট বিতরণের পরিকল্পনা করছেন। এই কিট বা পরীক্ষা উদ্ভাবন করেছে ইউকে র্যাপিড টেস্ট কনসোর্টিয়াম। অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং আবিঙ্গডন হেলথের মতো শীর্ষ স্থানীয় ডায়াগনস্টিক প্রতিষ্ঠানের মধ্যকার অংশীদারিত্বে এই পরীক্ষা পদ্ধতি আবিষ্কার করা হয়েছে। একে গেম চেঞ্জিং বলে আখ্যায়িত করা হয়েছে।
দেশটিতে বর্তমানে যে পদ্ধতিতে এন্টিবডি পরীক্ষা করা হয় তা বেশ সময়সাপেক্ষ। রক্তের নমুনা গবেষণাগারে পাঠানো পর্যন্ত অনেক সময় লাগে। এক্ষেত্রে সর্বশেষ এই পদ্ধতি এই প্রক্রিয়াকে উল্লেখযোগ্য গতি বৃদ্ধি করবে এবং অধিক হারে বৃটিশরা ঘরে বসেই এই পরীক্ষা করতে পারবেন।
এই কিটের উৎপাদনকারীরা রেগুলেটরি অনুমোদনের জন্য অপেক্ষা করছে। অন্যদিকে বিপুল পরিমাণ এই পরীক্ষা চালানো হচ্ছে। সরকার আশা করছে বছর শেষ হয়ে যাওয়ার আগেই কোভিড-১৯ স্ক্রিনিং কর্মসূচিতে গণহারে পরীক্ষা করার এক বিস্ময়কর পথ রচনা হবে এতে।
এই এন্টিবডি পরীক্ষা কর্মসূচির নেতৃত্ব দেয়া স্যার জন বেল বলেছেন, এই দ্রুতগতির পরীক্ষা দৃশ্যত এক সত্যিকার বিস্ময়। এতে দেখা যাচ্ছে এ পরীক্ষা আমরা নিজেরাই করতে পারবো। তবে বিশেষজ্ঞরা বার বার সতর্কতা দিচ্ছেন। তারা বলছেন, একটি পজেটিভ এন্টিবডি টেস্ট মানেই একজন ব্যক্তি এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধী তার পক্ষে কোনো প্রমাণ নেই।
যদিও আশা করা হচ্ছে এই পরীক্ষা লাখ লাখ মানুষের কাছে পৌঁছে দেয়া, তবু বৃটেনের জাতীয় স্বাস্থ্যসেবার টেস্ট এন্ড ট্রেস-এর প্রধান দিদো হার্ডিং বলেছেন, ব্যাপকভিত্তিতে এই এন্টিবডি পরীক্ষা তাৎক্ষণিকভাবে চালু করার পরিকল্পনা নেই। প্রথম দফায় এটা বিতরণ করা হবে স্বাস্থ্যকর্মীদের কাছে। তারপর এটা জনগণের জন্য দেয়া হবে।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed