দেশে করোনায় আরো ৩৭ মৃত্যু, শনাক্ত ২৪৫৯
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ২,৪৫৯ জন সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে দেশে মোট শনাক্তের সংখা দাঁড়াল ২ লাখ ৪ হাজার ৫২৫ জন। একই সময়ে করোনায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন মোট ২৬১৮ জন।
রোববার (১৯ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
অনলাইন বুলেটিনে বলা হয়, ৮২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৬২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট ১০ লাখ ২৮ হাজার ২৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
ডা. সুলতানা বলেন, ‘যে ৩৭ জন গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, খুলনা বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ২ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে ১ জন করে। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩২ জন, বাড়িতে ৫ জন’
এছাড়া এই সময়ে আরও ১ হাজার ৫৪৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থের সংখ্যা ১ লাখ ১১ হাজার ৬৪২ জন
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed