Main Menu

সিলেটের দুই ল্যাবে ৯৫ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে আজ শনিবার আরও ৯৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে ওসমানী মেডিকেলের ল্যাবে ৬৬ জন ও শাবির ল্যাবে ২৯ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে কয়েকজন চিকিৎসকও রয়েছেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, শনিবার ওসমানীর ল্যাবে ২৩৬ জনের নমুনা পরীক্ষা করা হলে ৬৬ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এই ৬৬ জনের মধ্যে সিলেট জেলার ১৫, হবিগঞ্জের ২৩ ও মৌলভীবাজারের ২৮ জন রয়েছেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শনিবার শাবির পিসিআর ল্যাবে ৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে ২৯ জনের শরীরে পাওয়া গেছে এ ভাইরাসের অস্তিত্ব। আক্রান্তদের মধ্যে সিলেটের ৯ জন ও সুনামগঞ্জ জেলার ২০ জন রয়েছেন।

সব মিলিয়ে শনিবার (১৮ জুলাই) সিলেট বিভাগে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬,৬১৩ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে সিলেট জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৩৩ জন, আর সুনামগঞ্জ জেলায় ১২৮০ জন, হবিগঞ্জে ১০৫৫ জন ও মৌলভীবাজারের ৮৪৫ জন।।

বিভাগে এ পর্যন্ত আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১২০ জন। এরমধ্যে সিলেট জেলায় ৮৮ জন, সুনামগঞ্জে ১২ জন, হবিগঞ্জে ও মৌলভীবাজার জেলায় ১০ জন করে মারা গেছেন।

বিভাগের চার চার জেলায় এ রোগ থেকে সুস্থ হয়েছেন ২,৫৫৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭৫৮, সুনামগঞ্জে ৯২২, হবিগঞ্জে ৪৬৭, মৌলভীবাজারে ৪০৯ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।

Share





Related News

Comments are Closed