সাইড ফিঙ্গারপ্রিন্ট-পাঞ্চহোল ক্যামেরা নিয়ে অপো এ৯২
প্রযুক্তি ডেস্ক: মোবাইল ফটোগ্রাফি ও লেটেস্ট সব ফিচার নিয়ে নতুন স্মার্টফোন এ৯২ আনলো গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপো।
এ-সিরিজের নতুন ফোনে বিশাল স্টোরেজ, সাইড ফিঙ্গারপ্রিন্ট এবং ৪৮ মেগাপিক্সেলের এআই কোয়াড ক্যামেরাসহ পাঞ্চহোল ডিসপ্লের প্রথম স্মার্টফোন এটি।
অরোরা পার্পল ও টোয়াইলাইট ব্ল্যাক রঙে অপো এ৯২ স্মার্টফোনটি ২২,৯৯০ টাকায় সকল অপো আউটলেট এবং অনলাইন স্টোরে পাওয়া যাচ্ছে।
এছাড়া, ৩১ জুলাই পর্যন্ত স্মার্টফোনটি কিনে ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক জিতে নেয়ার সুযোগ পাবেন গ্রাহকরা।
থ্রিডি কোয়াড কার্ভ ডিজাইনের ফোনটিতে ১০৮০ পিক্সেলের এফএইচডি+ ডিসপ্লে রয়েছে। হাই রেজ্যুলেশনের নিও-ডিজাইনের পাতলা ডিসপ্লেতে ভিডিও কিংবা অনলাইন গেম খেলার দারুণ এক অভিজ্ঞতা দিবে।
অপো এ৯২ স্মার্টফোনটির পেছনে ৪৮ মেগাপিক্সেলের এআই কোয়াড ক্যামেরা সেটাপে আছে এবং ওয়াইড অ্যাঙ্গেলে সেলফি তোলার জন্য ১৬ মেগাপিক্সেলের (এফ/২.০) পাঞ্চ হোল ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
স্মার্টফোনটিতে বিশাল ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সাথে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকছে।
ফোনটিতে, কোয়ালকমের ১১ ন্যানোমিটারের স্নাপড্রাগন ৬৬৫ চিপসেট এবং 8 গিগাবাইট এলপিডিডিআর৪এক্স র্যামের সাথে অক্টাকোর জিপিইউ ব্যবহার করা হয়েছে যা সর্বোচ্চ ২.০ গিগাহার্টজ গতি দেবে। ফোনটিতে ১২৮ গিগাবাইট ইউএফএস ২.১ ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
Related News
হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের পাশেRead More
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More



Comments are Closed