শাবির ল্যাবে আরো ২৯ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে আরো ২৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ২৯ জন সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার বাসিন্দা।
শনিবার (১৮ জুলাই) নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনা শনাক্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শনিবার শাবির পিসিআর ল্যাবে ৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে ২৯ জনের শরীরে পাওয়া গেছে এ ভাইরাসের অস্তিত্ব। আক্রান্তদের মধ্যে সিলেটের ৯ জন ও সুনামগঞ্জ জেলার ২০ জন রয়েছেন।
এ নিয়ে সিলেট জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪১৮ জন, আর সুনামগঞ্জ জেলায় ১২৮০ জন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed