সুনামগঞ্জে আরও ৩৪ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৩৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১৯ জন সুনামগঞ্জ ও ১৫ সিলেট জেলার বাসিন্দা বলে জানা গেছে।
সোমবার (১৩ জুলাই) শাবির ল্যাবে মোট ১৮৫ জনের নমুনা পরীক্ষায় এই ৩৪ জনের দেহে করোনা শনাক্ত হয়।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এর সত্যতা নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে আজ সুনামগঞ্জের ৯১টি ও সিলেটের ৯৫টিসহ মোট ১৮৫টি নমুনা সংগ্রহ করা হয়।
এই ১৮৫টির পরীক্ষা করা হলে এই ৩৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ১৯ জন সুনামগঞ্জ ও ১৫ সিলেট জেলার বাসিন্দা বলে জানান তিনি।
সবশেষ রোববার (১৩ জুলাই) সুনামগঞ্জের নতুন ১৯ জন, সিলেটের ১৫ জন ও মৌলভীবাজারের ২৩ জন নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯২৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩১৪০ জন, সুনামগঞ্জে ১১৯৩ জন, হবিগঞ্জে ৯১১ জন ও মৌলভীবাজারে ৬৮৩ জন।
সবশেষ সোমবার পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ১০৩ জন। এরমধ্যে সিলেটে ৮০, সুনামগঞ্জে ৯, মৌলভীবাজারে ৮ এবং হবিগঞ্জে ৬ জন।
সর্বশেষ সোমবার (১৩ জুলাই) পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ২৩১৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ৬৮০, সুনামগঞ্জে ৮৫৭, হবিগঞ্জে ৪০৫ এবং মৌলভীবাজারে ৩৭৭ জন।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল। এরপর প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যাও।
Related News
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed