মঙ্গলবার থেকে খুলছে সিলেটের হোটেল-রেস্টুরেন্ট
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারী করোনাভাইরাসের সংক্রমণরোধে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুলছে সিলেটের হোটেল-রেস্টুরেন্ট।
মঙ্গলবার (১৪ জুলাই) থেকে স্বাস্থ্যবিধি মেনে হোটেল, রেস্টুরেন্ট খোলা রাখতে সম্মতি জানিয়েছেন জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম।
করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত সিলেটের হোটেল, রেস্টুরেন্ট মালিকদের ক্ষতির দিক বিবেচনা করে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতির সাথে আলাপের প্রেক্ষিতে জেলা প্রশাসক এই সম্মতি প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব।
এদিকে হোটেল-রেস্টুরেন্ট খুলতে সম্মতি দিলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু নির্দেশনা দেয়া হয়েছে।
এর মধ্যে রয়েছে- চলমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে রেস্টুরেন্টে যাওয়া-আসা করতে হবে। সকল হোটেল ও রেস্টুরেন্টের সামনে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। খাবার সংগ্রহের সময় নিরাপদ দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়াতে হবে। রেস্টুরেন্ট বা খাবারের দোকানে কোন প্রকার আড্ডা চলবে না। খাবার তৈরী থেকে বিক্রি পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলতে হবে।
এর আগে করোনা পরিস্থিতি মোকাবেলায় গত ১১ এপ্রিল সিলেট জেলাকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম। এর পর থেকেই বন্ধ রয়েছে সিলেটের হোটেল-রেস্তোরাঁ। এর পর দফায় দফায় সীমিত আকারে দোকান-পাট, শপিংমল ও গণপরিবহন খুলে দিলেও সিলেটের হোটেল-রেস্তোরাঁ বন্ধ ছিল এতোদিন। তবে জেলা প্রশাসকের সম্মতির মাধ্যমে অবশেষে মঙ্গলবার থেকে খুলছে সিলেটের হোটেল-রেস্টুরেন্ট।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
সিলেটে শাহী ঈদগাহ মাঠে ১০ অক্টোবর শুরু বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed