সুনামগঞ্জে আরো ৯ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের ল্যাবে আরো ৩৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ রবিবার নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন।
বিষয়টি নিশ্চিত করেছেন জিইবি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক।
তিনি জানান, আজ শাবির ল্যাবে ১৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় সিলেটের ২৫ জন ও সুনামগঞ্জের ৯ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।
এ নিয়ে সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮৩০ জনে।
এর মধ্যে সিলেট জেলায় ৩০৯৫ জন, সুনামগঞ্জে ১১৭৯ জন, মৌলভীবাজারে ৬৫৭ জন ও হবিগঞ্জ জেলায় ৮৯৯ জন রয়েছেন।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed