সিলেটে জেলায় আরো ৫৬ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলায় আরও ৫৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার (১২ জুলাই) ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৩১ জন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ২৫ জনের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, আজ কলেজের ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে তিনজনের ফলোআপ রিপোর্ট রয়েছে।
তিনি বলেন, ওসমানীর ল্যাবে শনাক্তদের মধ্যে সিলেট সদর উপজেলায় ২৭ জন, বিশ্বনাথে ১ জন, ফেঞ্চুগঞ্জে ১ জন গোয়াইনঘাটে ১ জন ও ছাতক উপজেলায় ১ জন, জুড়ি উপজেলায় ১ জন, গাইবান্ধার সাগাতি উপজেলায় ১ জন, নবীগঞ্জে ১ জন রয়েছেন। এরমধ্যে ৩ চিকিৎসকের ফলোআপ পজিটিভ রিপোর্ট রয়েছে।
অন্যদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ ১৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ২৫ জন সিলেট জেলার এবং ৯ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
সবশেষ রবিবার (১২ জুলাই) সুনামগঞ্জের নতুন ৯ জন, হবিগঞ্জের ১০ জন এবং সিলেটের ৫৬ জন নিয়ে সিলেট বিভাগে রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৮৭১ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩১২৬, সুনামগঞ্জে ১১৭৯, হবিগঞ্জে ৯০৯ এবং মৌলভীবাজারে ৬৫৭ জন।
রোববার পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাস জয় করে বাড়ি ফিরেছেন ২ হাজার ২৩৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ৬৬৭, সুনামগঞ্জে ৮২১, হবিগঞ্জে ৩৮৪ এবং মৌলভীবাজারে ৩৬৪ জন।
রোববার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মারা গেছেন ১০১ জন। এরমধ্যে সিলেটে ৭৮, সুনামগঞ্জে ৯, মৌলভীবাজারে ৮ এবং হবিগঞ্জে ৬ জন।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল। এরপর প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যাও।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed