ইতালি উপকূলে ৩৬২ বাংলাদেশি উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক : ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় ইতালি উপকূল থেকে ৩৬২ বাংলাদেশিকে উদ্ধার করেছে সে দেশের কর্তৃপক্ষ। ইতালির ল্যাম্পেদুসা দ্বীপের কাছ থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত বাংলাদেশিদের বহনকারী দুটি নৌকার একটিতে ৯৫ জন ও অপরটিতে ২৬৭ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে শনিবার (১১ জুলাই) ইতালির সংবাদমাধ্যম দ্য লোকাল জানিয়েছে।
গত দুই দিনে লিবিয়া ও তিউনিসিয়া উপকূল থেকে ৯টি নৌকায় করে ৫ শতাধিক লোক ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে পৌঁছেছেন। এর মধ্যে দুটি নৌকা লিবিয়া থেকে গিয়েছে।
বাংলাদেশিসহ এশিয়া ও আফ্রিকার অভিবাসন প্রত্যাশীরা নৌকাযোগে ইতালি পৌঁছানোর চেষ্টা করেন প্রায়ই। তাদের অনেকেরই নানা দুর্ঘটনায় সাগরে সলিল সমাধি ঘটে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed