সুনামগঞ্জে আরো ১২ জনের করোনা পজিটিভ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আরো ১২ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তরা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
শনিবার (১১ জুলাই) শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের আরটি-পিসিআর ল্যাবে ৫২টি নমুনা পরীক্ষা করা হয় বলে জানিয়েছেন সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক।
তিনি জানান, নমুনা পরীক্ষায় ১২ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। আক্রান্তরা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
এনিয়ে সুনামগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৭৪ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৭৮১ জন, আর মারা গেছেন ৮ জন।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed