কমলগঞ্জে দুই শিশুকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ১
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে মোবাইল চুরির অপবাদ দিয়ে দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় কমলগঞ্জ থানায় শুক্রবার রাতে শিশু নির্যাতনের অভিযোগে একটি মামলা হয়েছে। মামলায় অভিযুক্ত প্রধান আসামি কুরমা চা বাগান পঞ্চায়েত কমিটির সহ সভাপতি সাহাদাত হোসেনকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ৯টায় উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়।
শুক্রবার ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগানে চুরির অপবাদ দিয়ে ১২ ও ১৩ বছরের দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতন করেন সাহাদতসহ আরও কয়েকজন।
কুরমা চা বাগানের পঞ্চায়েত সভাপতি নারদ পাশিসহ কয়েকজন মিলে দুই শিশুকে সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা আকাশের নিচে পেছনে হাত নিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে ছেলেদের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তাদের অবস্থার অবনতি হলে বিকেল ৪টায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় শুক্রবার রাতে নির্যাতিত এক শিশু মুন্না পাশির বড় ভাই রাজেশ পাশি বাদি হয়ে সাহাদাত হোসেনকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে শিশু নির্যাতনের অভিযোগে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। শুক্রবার রাত সাড়ে ৯টায় মামলার তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক আনিসুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ চাম্পারায় চা বাগানে অভিযান চালিয়ে শিশু নির্যাতন মামলার প্রধান আসামি সাহাদাত হোসেনকে গ্রেফতার করা হয়।
কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান শিশু নির্যাতন মামলার প্রধান আসামি সাহাদাত হোসেনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed