Main Menu

ছাতকে করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের ছাতক উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, বাগবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি শাহীন চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত সোয়া ১টায় সিলেটের নর্থ-ইস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। হার্টের সমস্যার পাশাপাশি তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন।

শাহীন চৌধুরী ছাতক পৌর শহরের বাগবাড়ী এলাকার ব্যবসায়ী হাজী তেরা মিয়া চৌধুরীর জ্যেষ্ঠ ছেলে।

Manual5 Ad Code

এ নিয়ে ছাতক উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৮ জন। আক্রান্তের সংখ্যা ২৮০ জন ও সুস্থ হয়েছেন ১৭৩ জন।

Manual7 Ad Code

এদিকে শাহিন চৌধুরীর মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code