ছাতকে দুই নৌ চাঁদাবাজ গ্রেফতার
ছাতক প্রতিনিধি: ছাতকে সুরমা নদী থেকে দুই চাঁদাবাজকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। বৃহস্পতিবার বিকেলে সুরমা নদীর মল্লিকপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ রুকন (৩২) ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাও গ্রামের আনোয়ার হোসেনের পুত্র ও জাহিদ মিয়া (৩০) একই গ্রামের মৃত সোনা মিয়ার পুত্র। তাদেরকে ছাতক থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় ছাতক নৌ পুলিশ স্টেশনের আই সি সাইফুল ইসলাম বাদী হয়ে ছাতক থানায় একটি চাঁদাবাজির মামলা (নং ১৩) দায়ের করেছেন।
আই সি সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে বিকেলে ছাতক থানার এএসআই সাহাব উদ্দিন, ইকবাল হোসেন, জহির আহমদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে নৌকাযোগে ঘটনাস্থলে পৌছে রহিম মোল্লা-৩ বাল্কহেড থেকে জোরপূর্বক চাঁদা নেয়ার সময় হাতে নাতে রুকন ও জাহিদকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০৭০ টাকা উদ্ধার করা হয়েছে। চাঁদাবাজদের অন্যান্য সহযোগীরা এসময় তাদের সাথে থাকা একটি ইঞ্জিন চালিত নৌকা যোগে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় ছাতক নৌ পুলিশ স্টেশনে একটি জিডিও (নং ১৪১) করা হয়েছে।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed