Main Menu

মাত্র ৬৭৫ টাকায় চোখের ছানি অপারেশন!

মোঃ মিরাজ উদ্দিন, ফেনী প্রতিনিধি: ফেনী জেলার ছাগলনাইয়া থানার ১০নং ঘোপাল ইউনিয়নে ইউনাইটেড ট্রাস্ট পরিচালিত ওয়াহিদুর রহমান স্বাস্থ্য কেন্দ্রে চালু হচ্ছে চোখের ছানি অপারেশন। মাত্র ৬৭৫ টাকায় পাওয়া যাবে এই সেবা। বাকী খরচ ওয়াহিদুর রহমান স্বাস্থ্য কেন্দ্র কর্তৃপক্ষ বহন করবে।

গরীব অসহায় ও সাধারন মানুষ নিয়মিত সেবা পেয়ে যাচ্ছে। ওয়াহিদুর রহমান স্বাস্থ্যকেন্দ্র একটি দাতব্য চিকিৎসালয়। ঘোপাল ইউনিয়নের শতশত মানুষ নিত্যদিন সেবা নিয়ে উপকৃত হচ্ছেন। প্রতিদিন বিভিন্ন রোগের বিজ্ঞ ডাক্তারগন এখানে সেবা দিয়ে থাকেন।

চোখের অপারেশন চালুর সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে, এজন্য সবার নিকট দোয়া কামনা করেছে স্বাস্থ্য কেন্দ্র কর্তৃপক্ষ।

Share





Related News

Comments are Closed