গোলাপগঞ্জে ৮ জুয়াড়ি আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার আসর থেকে ৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ ৫ হাজার ৯ শত ৬৫ টাকা ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের জাঙ্গালহাটা গ্রামের মৃত ফুরকান মিয়া ছেলে জিলাল উদ্দিন (৬০), কোনাচর গ্রামের মৃত তজম্মুল খানের পুত্র রিয়ান খান (৪২), বশির উদ্দিনের পুত্র এলন আহমদ (৪০), মৃত আজির উদ্দিনের পুত্র নিজাম উদ্দিন (৪০), শ্রীবহর গ্রামের মৃত আরজদ আলীর পুত্র জামাল উদ্দিন (৫৫), জগঝাপ গ্রামের মৃত চান খানের পুত্র রহমত খান (৩৪), মৃত আইয়ুব আলীর পুত্র নিমার আলী (৪৫), মৃত আব্দুর রাজ্জাকের পুত্র সহিদ উদ্দিন (৪২)।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকালে উপজেলার কোনাচর বাজার দুলা ভাই মার্কেটের এক দোকান থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক জাহাঙ্গীরের নেতৃত্ব এলাকাবাসীর সহযোগিতায় একদল পুলিশ তাদেরকে জুয়া খেলার সরঞ্জাম সহ আটক করে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করেন।
Related News
শনিবার জৈন্তাপুরের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে জরুরি রক্ষণাবেক্ষণ ও সড়ক উন্নয়নকাজের জন্য শনিবার (১০ অক্টোবর) টানাRead More
গোলাপগঞ্জে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বিশাল মানববন্ধন
গোলাপগঞ্জ প্রতিনিধি: মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সিলেটেরRead More



Comments are Closed