গোয়াইনঘাটে নৌকাডুবিতে ২ জন নিখোঁজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাটে বালু বোঝাই নৌকাডুবিতে ২ জন নিখোঁজ ও ৯ জনকে জীবিত উদ্ধার করেছে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল। বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার পিয়াইন নদীর নয়াগাঙের পাড় এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।
এসময় নদীর পাড়ে বালু বোঝাই নৌকা বাঁধা অবস্থায় উজান থেকে নেমে আসা ঢলের তীব্র স্রোতে অপর একটি নৌকার ধাক্কায় বালু বোঝাই নৌকাটি ডুবে যায়। এসময় নৌকায় থাকা ১১ জন শ্রমিক ছিটকে পড়েন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বালু ভর্তি নৌকা নদীর তীরে বেঁধে রেখে ১১ জন শ্রমিক ঘুমিয়েছিলেন। রাত ২ টার দিকে উজান থেকে নেমে আসা নদীর তীব্র স্রোতে অপর আরেকটি নৌকার ধাক্কায় বালু বোঝাই এ নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে ডুবুরিদল উপস্থিত হয়ে ও স্থানীয়দের সহযোগিতায় ৯ জনকে জীবিত উদ্ধার করা হলেও ২ জন এখনো নিখোঁজ রয়েছেন।
Related News
কানাইঘাটে বিএনপি নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত একটি সন্ত্রাসী সংগঠনকে পরোক্ষভাবে সহযোগিতার অভিযোগে সিলেটের এক বিএনপি নেতাকেRead More
ওসমানীনগরে গাছ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সফর আলী ওরফে কালা মিয়াRead More



Comments are Closed