সিলেট মহানগর কৃষক দল নেতা পুতুল আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর কৃষক দলের আহ্বায়ক ও মহানগর বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান পুতুল আর নেই। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
পুতুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিএনপি নেতা পুতুল কিডনির সমস্যাসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার নগরের একটি বেসরকারি হাসপাতালে কিডনির ডায়ালাইসিস চলাকালে মারা যান তিনি।
এদিকে, সিলেট মহানগর কৃষক দলের আহ্বায়কের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এক শোক বার্তায় আরিফুল হক চৌধুরী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া মহানগর কৃষকদলের আহ্বায়ক আব্দুল মান্নান পুুতুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম সিদ্দিকী। বৃহস্পতিবার রাতে এক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed