Main Menu

কোম্পানীগঞ্জ থানার দুই পুলিশ কর্মকর্তা ক্লোজড

বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) রজি উল্লাহ ও সেকেন্ড অফিসার খাইরুল বাশারকে ক্লোজড করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম তাদের দু’জনকে ক্লোজড করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করেছেন।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রশাসনিক কারণে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) রজি উল্লাহ ও সেকেন্ড অফিসার খাইরুল বাশারকে ক্লোজড করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলা পুলিশ লাইনে সংযুক্ত থাকবেন তারা।

তবে একটি সূত্র জানায়, গরু চোরাচালান এবং পাথর কোয়ারী থেকে চাঁদা আদায়ের অডিও রেকর্ড ফাঁসের ঘটনায় সংবাদ প্রকাশের পর তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed