Main Menu

গোলাপগঞ্জে ভাদেশ্বর ইউপি চেয়ারম্যানকে বরখাস্ত

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৮নং ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান মো. জিলাল উদ্দিনকে চেয়ারম্যান পদ থেকে স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মাদ ইফতেখার আহমদ চৌধুরী।

Manual1 Ad Code

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সাময়িকভাবে বরখাস্তকৃত চেয়ারম্যান জিলাল উদ্দিন কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বিদেশ গমন করেন এবং বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন তা গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক তদন্তে প্রমাণিত হয়েছে।

Manual8 Ad Code

চেয়ারম্যান জিলাল উদ্দিনের কারণ দর্শানোর জবাব সন্তোষজনক না হওয়ায় সিলেটের জেলা প্রশাসক জনস্বার্থে চেয়ারম্যান পদ থেকে অপসারণের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে সুপারিশ করেন।

Manual1 Ad Code

এ প্রেক্ষিতে জনস্বার্থে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪(৪) (জ) ধারায় স্বীয় অপরাধে চেয়ারম্যান পদ থেকে স্থায়ীভাবে অপসারণ করা হয়।

প্রজ্ঞাপনে জনস্বার্থে অবিলম্বে ৮নং ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণার জন্য গেজেট বিজ্ঞপ্তি জারি করতে গোলাপগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code