Main Menu

সিলেটে করোনায় আরো একজনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে করোনা আক্রান্ত হয়ে নরেশচন্দ্র বিশ্বাস নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ জনে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাতে সিলেটের শহীন ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার সুশান্ত কুমার মহাপাত্র এ তথ্য নিশ্চিত করে বলেন, নরেশ চন্দ্র বিশ্বাস করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। মরদেহ স্বাস্থ্যবিধি মেনে সৎকারের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত হাসপাতালে ৯৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ৯৩ জনেরই করোনা পজিটিভ এবং ৫ জন উপস্বর্গ নিয়ে চিকিৎসাধীন। এছাড়া ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, বুধবার সিলেট বিভাগে একদিনে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. ইনামুল হকের বাবা মুজিবুল হক চৌধুরী (৮০), শহরতলীর মেজরটিলার জলিল উদ্দিন তফাদার (৭৫) ও কানাইঘাট উপজেলার মো. এবাদুর রহমান (৬০), একই উপজেলার মজির উদ্দিন (৬৬) ও ছাতকের আব্দুল গণি (৯১)।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত এপ্রিল মাস থেকে এ নিয়ে বিভাগে মারা যাওয়াদের মধ্যে সিলেট জেলায় ৭৬ জন, সুনামগঞ্জে ৮ জন এবং হবিগঞ্জ ও মৌলভীবাজারে ৬ জন করে মারা গেছেন।

Share





Related News

Comments are Closed