বিশ্বনাথে র্যাবের হাতে মাদক চাষী গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে র্যাবের হাতে গাঁজার গাছসহ এক মাদক চাষীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন। গত ৬ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ৯ এর স্পেশাল কোম্পানী (সিলেট ক্যাম্প) কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল ইসলাম ও সহকারি পুলিশ সুপার আফসান আল-আলমের নেতৃত্বে একটি দল বিশ্বনাথ উপজেলার গোয়াহরি গ্রামে অভিযান চালিয়ে ৪টি কাচাঁ গাঁজার গাছ উদ্ধার করে জব্ধ করে এবং মাদক চাষী গোয়াহরি গ্রামের মৃত লতিফ আলীর পুত্র মুক্তার আলীকে (৪২) গ্রেফতার করে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মামলা দায়ের ও আসামীকে বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More



Comments are Closed