অনলাইনে কোরবানির ডিজিটাল হাট!
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অনলাইনে কোরবানির পশুর হাটের ব্যবস্থা করেছে সরকার। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের জন্য এই ডিজিটাল হাটের ব্যবস্থা করা হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প এরআগে ‘ফুড ফর ন্যাশন’ নামে একটি প্ল্যাটফর্ম গঠন করে। এরই আলোকে প্রজেক্টের ‘স্টার্টআপ বাংলাদেশ’ ব্যানারে ডিজিটাল হাটের এই উদ্যোগটি গ্রহণ করে প্রকল্পটি।
ডিজিটাল হাটের জন্য সারাদেশ থেকে গরু- ছাগলের চাষি, খামারের মালিক ও সাধারণ পশু ব্যবসায়ীদের নিবন্ধন কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। চাষি-খামারিরা https://foodfornation.gov.bd/qurbani2020/ এই ওয়েব সাইটে প্রবেশ করে বিনামূল্যে নিবন্ধন করতে পারবেন।
নিবন্ধনের পর নিজস্ব প্যানেল থেকে পশুর ছবি, ভিডিও ও অন্যান্য তথ্য আপলোড করতে হবে। এই সকল ছবি ও তথ্য ওয়েবসাইটের মাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার তার নিজ খরচে প্রচার করবে।
এদিকে, বুধবার (৮ জুলাই) রাত পর্যন্ত সরকারের এই ডিজিটাল হাটে ১২০ জন বিক্রেতা, ৩৭ জন বেপারি, ১৮০ জন খামারি ও ১২৫ জন স্বতন্ত্র বিক্রেতা তালিকাভুক্ত হয়েছেন।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed