Main Menu

কানাইঘাটে করোনায় আরো দুই জনের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের কানাইঘাট উপজেলায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালে করোনা আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের লামাপাড়া গ্রামের মজির উদ্দিন (৬৬)।

অপরদিকে সিলেট নর্থইস্ট হাসপাতালের করোনা ইউনিটে আইসোলেশন সেন্টারে গত সোমবার (৬ জুন) মারা যান ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের ভদ্রচটি গ্রামের এবাদুর রহমান (৬০)। মজির উদ্দিন ও এবাদুর রহমানের করোনা রিপোর্ট পজিটিভ আসে।

এ নিয়ে কানাইঘাট উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ৭ জুলাই সাতবাঁক ইউনিয়নের দাবাধরনির মাটি গ্রামের হানুফা বেগম নামে আরো এক মহিলার করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।

Share





Related News

Comments are Closed