Main Menu

হবিগঞ্জে আরো ২৮ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জ জেলায় নতুন করে আরও ২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (৮ জুলাই) ঢাকার একটি ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার ১৫ জন, নবীগঞ্জ উপজেলার ৬ জন, মাধবপুর উপজেলার ৩ জন, বাহুবল উপজেলার ২ জন, চুনারুঘাট উপজেলার ১ জন এবং বানিয়াচং উপজেলার ১ জন রয়েছেন।

এনিয়ে হবিগঞ্জ জেলায় করোনায় মোট আক্রান্ত হলেন ৮৬২ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩৩৫ জন, আর মারা গেছেন ৬ জন।

গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল। এরপর প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যাও।

Share





Related News

Comments are Closed