সিলেট বিভাগে করোনায় মৃত বেড়ে ৯৪, আক্রান্ত ৫৪৫৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় মরণব্যধি করোনাভাইরাসে কেড়ে নিয়েছে চারজনের প্রাণ। এর মধ্যে সিলেট জেলার তিনজন এবং অপরজন সুনামগঞ্জ জেলার। নতুন চারজনকে নিয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ জনে।
এদিকে, সিলেট বিভাগে গতকাল মঙ্গলবার আরও ৭৩ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৪৫৪ জনে।
জানা গেছে, মঙ্গলবার (৭ জুলাই) এ অঞ্চলে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭৩ জন। এর মধ্যে সিলেটে ৫৮ জন ও সুনামগঞ্জে ১৫ জন। তবে হবিগঞ্জে ও মৌলভীবাজারে কেউ শনাক্ত হননি।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, আজ বুধবার (৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট আক্রান্ত হয়েছেন ৫৪৫৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৯২৭ জন, সুনামগঞ্জে ১১১৮ জন, হবিগঞ্জে ৮৩৪ জন ও মৌলভীবাজার জেলায় ৫৭৫ জন।
বুধবার সকাল পর্যন্ত সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে পর্যন্ত ভর্তি আছেন ২৩৯ জন। এর মধ্যে সিলেটে ১০২ জন, সুনামগঞ্জে ৪০ জন, হবিগঞ্জে ৭২ জন ও মৌলভীবাজারে ২৫ জন।
এছাড়া করোনা পজেটিভ ও উপসর্গযুক্ত- সব মিলিয়ে বিভাগজুড়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ৮৫৩ জন। এর মধ্যে সিলেটে ৩৫১, সুনামগঞ্জে ২৫৯, হবিগঞ্জে ১৮৯ ও মৌলভীবাজারে ৫৪ জন। তারা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসাধীন।
এদিকে, সিলেট বিভাগে করোনামুক্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৮৬ জন। এর মধ্যে সিলেটে ১৫, সুনামগঞ্জে ৬৪ ও হবিগঞ্জে ৭ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯৮২ জন। এর মধ্যে সিলেটে ৫৯১, সুনামগঞ্জে ৭৪৩, হবিগঞ্জে ৩৩৫ ও মৌলভীবাজারে ৩১৩ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে আরও জানা গেছে, গত ১০ মার্চ হতে বুধবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ১৫,৭৪৫ জনকে এবং কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৪,৯৯৪ জনকে।
বর্তমানে হোম কোয়ারেন্টিনে অবস্থান করছেন ৮০১ জন। এর মধ্যে সিলেটে ৩৭৭, সুনামগঞ্জে ১৪৪, হবিগঞ্জে ১৭৬ ও মৌলভীবাজারে ১০৪ জন।
আজ পর্যন্ত হাসপাতালে কোয়ারেন্টিনরত আছেন বিভাগের ৩০৫ জন। এর মধ্যে সিলেটে ৮০, সুনামগঞ্জে ৪০, হবিগঞ্জে ১৩৯ ও মৌলভীবাজারে ৪৬ জন। তারা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কোয়ারেন্টিনরত।
এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা কেড়ে নিয়েছে আরও চারজনের প্রাণ। এর মধ্যে তিনজন সিলেট জেলার এবং অপরজন সুনামগঞ্জের বাসিন্দা। নতুন এই চারজনকে নিয়ে আজ পর্যন্ত সিলেট বিভাগে মোট মত্যুর সংখ্যা ৯৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭৪ জন, সুনামগঞ্জে ৮ জন, হবিগঞ্জে ৬ জন ও মৌলভীবাজারে ৬ জন।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল। এরপর প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যাও।
Related News
হবিগঞ্জে ফেইসবুক পোস্ট নিয়ে সংঘর্ষে আহত ২০
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ফেইসবুকের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে হবিগঞ্জRead More
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা স্থগিতের দাবিতে গোলাপগঞ্জে বিক্ষোভ
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে চলমান শিক্ষার্থী আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে সিলেটেরRead More



Comments are Closed