শাহপরাণে বিপুল পরিমাণ কসমেটিসহসহ গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শাহপরাণ থানা এলাকা থেকে বিপুল পরিমাণ কসমেটিসহসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৯। সালেহ আহম্মেদ (২২) নামের ওই চোরাকারবারি জৈন্তাপুর উপজেলার দলইপাড়া গ্রামের মো: আব্দুর রাজ্জাকের পুত্র।
বুধবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর অপারেশন অফিসার এএসপি কামরুজ্জামান এর নেতৃত্বে একটি আভিযানিক দল এসএমপির শাহপরাণ থানাধীন সুরমা গেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
এসময় তার হেফাজত হতে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিস উদ্ধার ও জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে র্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাকে এসএমপির শাহপরাণ থানায় হস্তান্তর করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
সিলেটে শাহী ঈদগাহ মাঠে ১০ অক্টোবর শুরু বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed