Main Menu

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত ৫,৪৫৪, মৃত্যু ৯০

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে মঙ্গলবার রাত পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪৫৪ জন।এরমধ্যে সিলেট জেলায় ২৯২৭ জন, সুনামগঞ্জে ১১১৮ জন, হবিগঞ্জে ৮৩৪ জন ও মৌলভীবাজার জেলায় ৫৭৫ জন।

মঙ্গলবার (৭ জুলাই) সিলেট জেলায় নতুন করে ৬০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৪১ জন আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে মঙ্গলবার ১৮০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তদের মধ্য ১৪ জন সুনামগঞ্জ জেলার ও ১৯ জন সিলেট জেলার বাসিন্দা।

সবশেষ মঙ্গলবার পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৯০ জন। এরমধ্যে সিলেটে ৭১, মৌলভীবাজারে ৬, সুনামগঞ্জে ৭ এবং হবিগঞ্জে ৬ জন।

সর্বশেষ মঙ্গলবার পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ১৮৯৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ৫৭৬, সুনামগঞ্জে ৬৭৯, হবিগঞ্জে ৩২৮ এবং মৌলভীবাজারে ৩১৩ জন।

গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল। এরপর প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যাও।

Share





Related News

Comments are Closed