১৪ দলের মুখপাত্র হলেন আমির হোসেন আমু
বৈশাখী নিউজ ডেস্ক: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ১৪ দলীয় জোটের মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন। বুধবার (৮ জুলাই) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান।
অনলাইন ব্রিফিংয়ে তিনি জানান, ১৪ দলের শরীক নেতাদের সম্মতিক্রমে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমির হোসেন আমুকে এ দায়িত্ব দেন। আমু তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রজ্ঞা দিয়ে এ দায়িত্ব পালনে যথাযথ ভূমিকা পালন করবেন বলে শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করেছেন বলে ওবায়দুল কাদের উল্লেখ করেন।
প্রসঙ্গত, ১৪ দলের সাবেক মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম মারা যাওয়ায় এ পদটি শূন্য হয়। এ জোটটির সমন্বয়কের দায়িত্ব পালন করা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী বার্ধক্যজনিত অসুস্থতায় খুব একটা সক্রিয় নন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed