সিলেট বিভাগে আরো ১০৪ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো ১০৪ জন। আজ মঙ্গলবার সিলেটের দুটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৭৪ জন এবং ঢাকায় নমুনা পরীক্ষায় ৩০ জন আক্রান্ত বলে শনাক্ত হন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার ৩৬ জন, ওসমানীনগর উপজেলার ১ জন, গোয়াইনঘাটের ১ জন ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে দুইজন চিকিৎসকও রয়েছেন বলেও জানান তিনি।
এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের পিসিআর ল্যাবে আজ ৩৩ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন।
জিইবি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক জানান, আজ ১৮০টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় সিলেটের ১৯ জন ও সুনামগঞ্জের ১৪ জন করোনাক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে।
এদিকে, আজ ঢাকার ল্যাবে হবিগঞ্জ জেলার ৩০ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন বলে জানিয়েছেন জেলার ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল।
এ নিয়ে আজ মঙ্গলবার (৭ জুলাই) রাত ৯টা পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৮৫ জন।
তন্মধ্যে সিলেট জেলায় ২৯২৬ জন, সুনামগঞ্জে ১১১৮ জন, মৌলভীবাজারে ৫৭৬ জন ও হবিগঞ্জ জেলায় ৮৬৪ জন রোগী রয়েছেন।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More



Comments are Closed