ছাতকে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ছাতক প্রতিনিধি: ছাতক পৌরসভার ২নং ওয়ার্ডের নোয়ারাই-ইসলামপুর এলাকা থেকে সাবিনা আক্তার (১৯) নামের এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই নববধূ নোয়ারাই-ইসলামপুর এলাকার বাসিন্দা সুমন মিয়ার স্ত্রী।
মঙ্গলবার দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জানা যায়, চার সপ্তাহ পূর্বে নোয়ারাই-ইসলামপুর এলাকার বাসিন্দা সুমন মিয়ার সাথে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা গ্রামের গেদাব আলীর কন্যা সাবিনা আক্তারের বিয়ে হয়। মঙ্গলবার সকালে সুমন মিয়ার নিজ ঘরের বাথরুমের তীরের সাথে গলায় ওড়না পেছানো অবস্থায় সাবিনাকে ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ওই গৃহবধূর লাশের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।
ছাতক থানার উপ-পরিদর্শক মহাদেব বাছাড় বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
Related News
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More
সুনামগঞ্জে তিন মাসে নিখোঁজের ৩৭ জিডি, ২০ জনই শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: সন্তানকে সকালে স্কুলে পাঠিয়ে নিশ্চিন্ত থাকতে পারছেন না সুনামগঞ্জের অভিভাবকরা। স্কুলে যাচ্ছেRead More



Comments are Closed