বিকাশ প্রতারক হতে ৪৫,৫০০ টাকা উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: বিকাশ প্রতারকের কাছ থেকে ৪৫ হাজার ৫শ’ টাকা উদ্ধার করেছে সিলেট কোতয়ালী মডেল থানা পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়, গতকাল সোমবার দিবাগত রাতে টেলি কমিউনিকেশন’র মাধ্যমে এক অভিনব কায়দায় প্রতারকের কাছ থেকে উক্ত খোয়া যাওয়া টাকা উদ্ধার করা হয়।
কোতোয়ালি মডেল থানার সহকারি পুলিশ কমিশনার নির্মলেন্দু চক্রবর্ত্তীর ঐকান্তিক প্রচেষ্টায় অভিযান চালিয়ে উক্ত টাকা উদ্ধার করেন। তবে এ ঘটনায় জড়িত প্রতারককে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি এবং তাকে দ্রুত গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
থানা সুত্রে জানা যায়, গত ২৮ জুন জনৈক মরিয়ম বেগম কলিকে বিভিন্ন নম্বর থেকে ফোন করে প্রতারনার মাধ্যমে তার বিকাশ একাউন্ট থেকে ৭২,৯০০/- টাকা নিয়ে যায় বিকাশ এজেন্ট নামধারী এক প্রতারক। পরে এই বিষয়ে তিনি কোতোয়ালি মডেল থানায় একটি জিডি দায়ের করেন।
পরবর্তীতে উক্ত জিডির তদন্তকারী অফিসার বিষয়টি সহকারি পুলিশ কমিশনার নির্মলেন্দু চক্রবর্ত্তীকে অবহিত করেন। পরে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করে ৪৫,৫০০/- টাকা উদ্ধার করে বাদীনিকে ফেরত প্রদান করা হয়।
বিষয়টি সহকারি পুলিশ কমিশনার নির্মলেন্দু চক্রবর্তী নিশ্চিত করেন।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed