৪দিন বন্ধের পর খুলেছে ঢাকা-সিলেট মহাসড়ক
বৈশাখী নিউজ ডেস্ক: দুই সেতুর মেরামত কাজ শেষ হওয়ায় ৪ দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে ঢাকা-সিলেট মহাসড়ক।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৬টা থেকে এ সড়ক দিয়ে যান চলাচল করতে দেয়া হচ্ছে।
সড়ক ও জনপদ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া বলেন, সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর ও কাগজপুর সেতুতে জরুরি মেরামত কাজের জন্য গত ৩ জুলাই থেকে মোট ৪ দিন যান চলাচল বন্ধ ছিল। এই চার দিনে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের ১৯২তম কিলোমিটারের শেরপুর সেতু ও ১৯৭তম কিলোমিটারের কাগজপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্ল্যাব মেরামত করা হয়।
তিনি আরও জানান, পূর্ব ঘোষণা অনুযায়ীই আজ সকাল ৬টা থেকে এ সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed