Main Menu

সিলেটে একমাসে পানিতে ডুবে ১৩ শিশুর মৃত্যু

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: গত জুন মাসে সিলেটের চার জেলায় খেলাধুলা করার সময় পুকুরে ও ডোবার পানিতে ডুবে ১৩ টি শিশুর মৃত্যু হয়েছে। এরমমধ্যে সুনামগঞ্জে ৭ জন, হবিগঞ্জে তিন, মৌলভীবাজার দুজন এবং সিলেটে এক শিশু মারা যায়। এসব শিশুর বয়স ৬ মাস থেকে ১০ বছরের মধ্যে। মৃত বেশিরভাগ শিশুর মা বাড়ির পাশে সন্তানকে খেলতে দিয়ে সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়ায় এমন ঘটনা ঘটছে বলে সচেতন মহল মনে করছেন।

সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় বন্যার পানিতে ডুবে সাদিক আহমদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় সাড়ে ৬টায় উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হেমু পূর্ব মাঝপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত সাদিক আহমদ একই গ্রামের জুনেদ আহমদের ছেলে।

স্থানীয়রা জানায়, বন্যার পানি বসত ঘরের পিছনের দরজা পর্যন্ত হওয়ায় পরিবারের অজান্তে সাদিক আহমদ সন্ধ্যায় বন্যার পানিতে ডুবে নিখোঁজ হয়। বন্যার পানিতে অনেক খোঁজা খুঁজির পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

সুনামগঞ্জ : সুনামগঞ্জে গত এক মাসে পানিতে ডুবে সাত শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে গত ৮ জুন দোয়ারাবাজার উপজেলায় আশরাফুল ইসলাম নামের দুই বছরের এক শিশু পুকুরে ডুবে মারা যায়। সে দোয়ারাবাজার সদর ইউনিয়নের লামা সানিয়া গ্রামের প্রবাসী মানিক মিয়ার ছেলে।

১৪ জুন জামালগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মুসলিমা খাতুন (৪) ও রহিমা খাতুন (৫) নামে আপন দুই বোনের মৃত্যু হয়। তারা উপজেলার ভীমখালি ইউনিয়নের কলকখতা গ্রামের সুরুজ আলীর মেয়ে।

২০ জুন জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া মাঝপাড়া গ্রামে পুকুরে ডুবে মারিয়া বেগম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়। সে মাঝপাড়া গ্রামের দোলন মিয়ার মেয়ে।

২২ জুন বিদ্যালয় থেকে বিস্কুট আনতে গিয়ে ধর্মপাশায় ঝড়ো বাতাসের কবলে পড়ে হাওরে নৌকা ডুবে সুমাইয়া আক্তার (৬) নামের প্রথম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়। সে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের মেয়ে।

Manual8 Ad Code

২৪ জুন ডোবার পানিতে ডুবে তাকমিদ মিয়া (১০) নামের এক শিশুর মৃত্যু হয়। সে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামের নাজমুল হুদার ছেলে। ২৭ জুন দিরাই উপজেলায় কালনী নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী একটি ইঞ্জিনের নৌকা ডুবে গেলে আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর মাটিয়াখাড়া গ্রামের জয়সুন্দর দাস (৫৫) ও তার নাতি দিরাই উপজেলার জারলিয়া গ্রামের রঞ্জিত দাসের ছেলে পৃথম দাস (৯) নৌকার ভেতরে আটকা পড়ে সেখানেই মারা যান।

হবিগঞ্জ : গত একমাসে হবিগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। তারা হচ্ছে, মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামের মিশু মিয়ার মেয়ে তানহা (৫), বানিয়াচং উপজেলার তোপখানা মহল্লার এনামুল হক বাবুলের ১৭ মাস বয়সী মেয়ে সাবা আক্তার ও উপজেলার ব্রাক্ষণডুরা ইউনিয়নের কেশবপুর গ্রামের অর্জন সুত্রধরের মেয়ে প্রিয়া সুত্রধর (৩)।

Manual2 Ad Code

স্থানীয়রা জানায়, তানহা গত ১৮ জুন সকালে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পরে নিখোঁজ হয়। সকাল ৯টার দিকে পরিবারের লোকজন তার লাশ পুকুরে ভেসে থাকতে দেখেন। চৌমুহনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আপন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

১০ জুন আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের আটপাড়া গ্রামে সাবা আক্তার নামে ১৭ মাস বয়সী এক শিশু খেলাধুলা করার সময় পাশের ডোবায় পড়ে মারা যায়। সে মায়ের সঙ্গে আটপাড়া গ্রামে নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল। আজমিরীগঞ্জ থানা পুলিশেরর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার বিষয়টি নিশ্চিত করেন।

২ জুন শায়েস্তাগঞ্জের ব্রাহ্মণডুরা ইউনিয়নের কেশবপুর গ্রামে খেলা করার সময় পুকুরের পানিতে ডুবে প্রিয়া সুত্রধর (৩) নামে এক শিশুর মুত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ আদিল জজ।

Manual7 Ad Code

মৌলভীবাজার : জেলার রাজনগর উপজেলার কদমহাটা এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা একে অপরের খালাতো বোন। তারা হলো, কদমহাটা এলাকার দেলওয়ার হেসেনের মেয়ে শামিমা আক্তার (৯) ও সদর উপজেলার বর্ষিজোড়া এলাকার সানু মিয়ার মেয়ে সানজিদা আক্তার (৮)।

রোববার (২১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একটি ক্যানেলে গোসল করতে নামে ওই দুই শিশু। পরিবারের সদস্যরা কিছু সময় তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে ক্যানেলের পানিতে ভাসতে দেখে দুই শিশুকে।

তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code