বিশ্বনাথে ভাড়াটিয়া নারীকে ধর্ষণের অভিযোগে বাড়ির মালিক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ ভাড়াটিয়া নারীকে ধর্ষণ করে কারাগারে গেলেন বাড়ির মালিক। উপজেলার পৌরসভার জানাইয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আকরম আলীর ছেলে অভিযুক্ত নুর উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শুক্রবার (১৭ জুলাই) সকালে ওই নারী (৫০) বাদী হয়ে নুর উদ্দিন (৫৫) কে একক অভিযুক্ত করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
ওই নারী পৌরসভার টিএনটি রোডের অভিযুক্ত নুর উদ্দিনের কলোনির ভাড়াটিয়া। মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করে সিলেট আদালতে প্রেরণ করে পুলিশ। আর ভিকটিমের চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়।
মামলার এজাহারে ওই নারী উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি নুর উদ্দিনের টিএনটি রোডের কলোনিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। গত ৩ জুলাই আসামি তাকে কাজের কথা বলে তার বাড়িতে নেয়। বাড়িতে কেউ না থাকায় রাত হয়ে গেলে কৌশলে বসতঘরে আটকিয়ে ৩ জুলাই হতে ১০ জুলাই সকাল ১০টার ভেতরে বিভিন্ন সময়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে ওই নারী ১০ জুলাই সকালে কৌশলে তার বাড়ি থেকে বের হয়ে চলে যান।
বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) মনোজ প্রভাকর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের পর আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Related News
বালাগঞ্জে পাওনা টাকার বিরোধে ভাতিজার হাতে প্রাণ গেলো চাচার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকাকে কেন্দ্র করে ভাতিজার দেশীয় অস্ত্রের আঘাতে মির্জা আব্দুলRead More
গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা, ২ জনকে ধরলো এসআরবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পূর্ববিরোধের জেরে যুবদল নেতা ও ব্যবসায়ী বদরুল আলম হত্যা মামলারRead More



Comments are Closed