Main Menu

ফটো সাংবাদিক তুরাবের ২য় মৃত্যুবার্ষিকীতে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের শ্রদ্ধা

Manual4 Ad Code

‎বৈশাখী নিউজ ডেস্ক: ‎জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ফটো সাংবাদিক এটিএম তুরাবের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) মরহুমের কবরস্থানে এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও অতিথিরা তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী।

এছাড়াও এসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি, সাবেক কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল এবং কার্যনির্বাহী সদস্য আজমল আলীসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

Manual8 Ad Code

দোয়া মাহফিলে বক্তারা বলেন, ফটোসাংবাদিক এটিএম তুরাব সাহসিকতার সাথে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন। জুলাই আন্দোলনে তাঁর এই আত্মত্যাগ দেশের সাংবাদিকতা তথা মুক্তিকামী মানুষের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নেতৃবৃন্দ অবিলম্বে তুরাব হত্যার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।বিজ্ঞপ্তি

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code