Main Menu

ট্রাকে জরিমানা করায় সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: কাগজপত্রবিহীন একটি ট্রাককে জরিমানা করায় সিলেট-ঢাকা মহাসড়ক প্রায় ২ ঘণ্টা অবরোধ করে রাখেন পরিবহন শ্রমিকরা। রবিবার (১৯ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে সড়ক অবরোধ করা হয়।

পরে প্রশাসনের হস্তক্ষেপে বেলা আড়াইটার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা।

Manual7 Ad Code

জানা যায়, আজ সকাল থেকে দক্ষিণ সুরমার তেতলি এলাকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু করে বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ)। সকাল থেকেই সিলেট-ঢাকা মহাসড়কে যানবাহনের কাগজপত্র যাচাই করা হচ্ছিলো। দুপুর সোয়া ১টার দিকে একটি ট্রাকের কাগজপত্র ঠিক না থাকায় এর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এতে ক্ষিপ্ত হয়ে সেই ট্রাক মহাসড়কে এলোপাতাড়ি ফেলে অবরোধ করে ফেলেন পরিবহন শ্রমিকরা।

Manual4 Ad Code

খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিবহন শ্রমিকদের শান্ত করেন। পরে বেলা আড়াইটার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম বলেন- এ বিষয়ে পরে বৈঠক করে সমাধান হওয়ার আশ্বাসে আমাদের শ্রমিকরা অবরোধ তুলে নিয়েছেন।

Manual7 Ad Code

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন- আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি ও যান চলাচল স্বাভাবিক করি।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code