হবিগঞ্জে আরও ১১৭ করোনা রোগী শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলায় আরও ১১৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (১ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল।
তিনি জানান, আজ ঢাকা থেকে জেলায় এ ১১৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট জানানো হয়।
নতুন আক্রান্তদের মধ্যে জেলার সদরে ৫৯ জন, নবীগঞ্জ উপজেলায় ১৫, চুনারুঘাট উপজেলায় ১৬ জন ও মাধবপুর উপজেলায় ১৭ জন, বাহুবল উপজেলায় ৯ জন, বানিয়াচং উপজেলায় ১ জন রয়েছেন।
নতুন আক্রান্ত হওয়া এই ১১৭ জনকে নিয়ে হবিগঞ্জ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭২২ জন, এরমধ্যে সুস্থ হয়েছেন ২১৮ জন। এছাড়া জেলায় মারা গেছেন ৬ জন।
Related News
হবিগঞ্জে নিখোঁজের ২ দিন পর যুবকের মরদেহ উদ্ধার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে নিখোঁজের ২Read More
হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ৩ যুবকের মৃত্যু
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে তিনটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিন যুবক নিহতRead More



Comments are Closed