মৃত্যুর পর আসলো ডা. গোপাল শঙ্করের করোনা রিপোর্ট
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন সিলেটের মনোরোগ বিশেষজ্ঞ ডা. গোপাল শঙ্কর দে। মারা যাওয়ার একদিন পর রোববার (২৮ জুন) রাতে আসা রিপোর্টে জানা যায় তিনি করোনায় আক্রান্ত ছিলেন। এরআগে শনিবার (২৭ জুন) রাতে করোনার উপসর্গ নিয়ে মারা যান ডা গোপাল শঙ্কর দে।
রোববার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার রিপোর্টে গোপাল শঙ্করের করোনা পজিটিভ আসে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. গোপাল শংকর দে কয়েকদিন ধরেই করোনার উপসর্গে ভূগছিলেন। গত ২০ জুন তিনি নগরীর মাউন্ট এডোরা হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি হন। হাসপাতালে ভর্তির আগেই করোনা শনাক্তকরণ পরীক্ষা করালে তার রিপোর্ট নেগেটিভ আসে।
গত ২০ জুন মধ্যরাতে ডা. গোপাল শঙ্কর করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তবে এরআগেই তিনি নমুনা পরীক্ষা করিয়েছিলেন। যার রিপোর্ট নেগেটিভ আসে। তবে তাঁর শরীরের সব ধরণের উপসর্গ থাকায় গত ২৩ জুন আবার নমুনা সংগ্রহ করে করোনা শনাক্তকরণ পরীক্ষার জন্য পাঠানো হয়।
তবে সবধরণের উপসর্গ থাকায় তাকে করোনা রোগী হিসেবে ধরে নিয়েই চিকিৎসা দেওয়া হচ্ছিল বলে গত শনিবার জানিয়েছিলেন মাউন্ট এডোরা হাসপাতালের সহকারী মহাব্যবস্থাপক রাশেদুল ইসলাম। ডা. গোপালের অবস্থার অবনতি হওয়ায় তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক দুই দিন আগে তাকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছিল বলে জানান তিনি।
এছাড়া দ্বিতীয় দফা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে ওসমানীর ল্যাবে পাঠানো হয়। সেই রিপোর্ট আসার একদিন আগেই মারা যান সিলেটের খ্যাতিমান এই চিকিৎসক।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed