শামসুদ্দিন হাসপাতালে করোনায় নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মনি রাণী রায় (৩৩) নামে এক নারী মারা গেছেন। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার তার মৃত্যু হয়। মারা যাওয়া নারীর বাড়ি হবিগঞ্জের সদর উপজেলায়।
বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) চয়ন রায়।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার করোনা আক্রান্ত এক নারীর (৩৩) মৃত্যু হয়েছে। মৃতের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়। গত ২৮ মে ওই নারী হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানান তিনি।
প্রসঙ্গত, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে করোনা আইসোলেশন সেন্টার ঘোষণা করে এই হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ থাকা রোগীদের চিকিৎসা প্রদান করা হচ্ছে।
Related News
সিলেটে নির্মিত হবে পার্ক ও জাদুঘর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বুক থেকে এবার সরে যাচ্ছে পুরোনো কারাগারের দেয়াল। সেই জায়গায়Read More
সিলেট মহানগর বিএনপির প্রবাসী ৩ উপদেষ্টার পদ স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: যথাযথ বিধিসম্মত না হওয়ায় সিলেট মহানগর বিএনপির তিন জন প্রবাসী উপদেষ্টার পদRead More



Comments are Closed